বিশ্বনাথ ছাত্রদলের তিন নেতাকে কারাগারে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৫ ইং, ২:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১৮২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের দায়েরকৃত মামলায় সোমবার দুপুরে ছাত্রদলের ৬ নেতা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তিন জনের জামিন মঞ্জুর করলেও তিনজনকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন। সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজেষ্ট্রিট নাজমুল হোসেন চৌধুরীর আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তিনজনের জামিন মঞ্জুর করে বাকি তিনজনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবি সুহেল আহমদ। তিনি বলেন সংর্ঘষের মামলায় ৬ আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তিনজনের জামিন মঞ্জুর করে বাকি তিনজনকে জেল হাজতে প্রেরণ করেন।
কারাগারে প্রেরণকৃতরা হলেন-উপজেলা ছাত্রদলের বিদ্রোহী গ্রপের আহবায়ক শাহ আমির উদ্দিন, সদস্য ওয়াশিম, শাহ নিজাম উদ্দিন। জামিনপ্রাপ্তরা হলেন-ছাত্রদল নেতা আবদুস শহিদ, আক্তার হোসেন রানা, ইসলাম উদ্দিন।
প্রসঙ্গত, চলিত বছরের ৩ জানুয়ারী বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন বাদি হয়ে শাহ আমির উদ্দিন প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন।
উপজেলা ছাত্রদলের বিদ্রোহ গ্রুপের আহবায়ক শাহ আমির উদ্দিন বাদী হয়ে মতিউর রহমান সুমনকে প্রধান আসামী করে অপর মামলা দায়ের করেন।


