বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী তারেক আহমদ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৫ ইং, ৯:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজসেবক, সরুয়ালা নিবাসী তারেক আহমদকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠক সরুয়ালা ইত্যাদি সমাজকল্যাণ সংস্থা। বুহস্পতিবার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ হল রুমে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী তারেক আহমদ। সংস্থার শিক্ষা ও সাস্কৃতিক সম্পাদক আশফাকুর রহমান ওয়েছ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ ইমদাদুল হক জুনেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরুয়ালা সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি হুমায়ুন
কবির, জিহাদ আহমদ জাকু, জায়েদ আহমদ, রায়মন আহমদ, পাপ্পু আহমদ, জুনেদ আহমদ, সোহান আহমদ, আলী তোহেল, আবুল আফসার দিহান, ফারহান আহমদ, বুরহানউদ্দিন, জুয়েল আহমদ, ইসতিয়াক আহমদ, নুরুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সরুয়ালা গ্রামের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী তারেক আহমদ ৫ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।


