বিশ্বনাথের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৫ ইং, ২:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূর্ব বন্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা ভেঙে দুটি সিলিং ফ্যান, নগদ ১হাজার ২শত টাকা ও জরুরী কাগজপত্র নিয়ে যায় চোরেরা।বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান। এঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হবে বলে তিনি জানান।


