সাংবাদিক শওকত মাহমুদ আটক
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৫ ইং, ১২:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৪৮৪ বার পঠিত
নিউজ ডেক্স::
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর পান্থপথে সামুরাই কমিউনিটি সেন্টারের গেট থেকে মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ডিসি মাসুদুর রহমান জানান, শওকত মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
শওকত মাহমুদকে আদালতে কখন নেয়া হবে জানতে চাইলে ডিবি কর্মকর্তা বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।
এদিকে শওকত মাহমুদকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাংলাভিশনের পাশ দিয়ে কালভার্ট বক্স রোডে তার গতিরোধ করেন ডিবির সদস্যরা। সেখান থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।