বিশ্বনাথে উন্নয়ন মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:১০ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৭ বার পঠিত
তজম্মুল আলী রাজু : সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নির্বাচনী এশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণকে দেওয়া কথা রেখেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তখনই দেশ ও জাতির উন্নয়ন হয়েছে। জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ দূর্নীতিতে একাধিক বার চ্যাম্পিয়ন হয়েছিল আর মহাজোট সরকারের আমলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও সফলতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের শ্রেস্টত্বের পুরস্কার গ্রহন করছে। সোমবার সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
এরপূর্বে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন শফিকুর রহমান চৌধুরী। এরপর মেলা উপলক্ষে উপজেলা সদরে এক বণার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোস্তাক আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিভাশ চন্দ্র মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের মেলার স্টলের মাধ্যমে নিজেদের কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিৎ ধর রন মেম্বার, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, দৌলতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ আকবর আলী মেম্বার, অলংকারী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ রফিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, ত্রান ও পূর্নবাসন সম্পাদক ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, আবদুন নূর, আরিফুল্লাহ সিতাব, আবুল হোসেন, মহব্বত আলী, তফজ্জুল আলী, আবদুল আজিজ, শংকর ধর, লালা মিয়া প্রমুখ।


