টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ২:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৬৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের সব কার্যক্রম স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তার আইনি লড়াইয়ের মধ্যে এই আদেশ দেয়া হল।মঙ্গলবার দুপুরে সুপ্রীম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ঠিক করে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।


