ওসমানীনগরে উপজেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫ ইং, ৫:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে উপজেলা উন্নয়ন বাস্থবায়ন পরিষদের সম্মাননা পদক প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে উপজেলার উমরপুর বাজারে শেখ হাবিব মাল্টিমিডিয়া লিমিটেডেরে কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন, শিক্ষা ও গ্রাম উন্নয়নে মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও কর্যকরী পরিষদের সভাপতি প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আওলাদ মিয়া ও রাজনীতিক ও সমাজিক উন্নয়ন ক্ষেত্রে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দবির মিয়া। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাঠ্যকার আব্দুর রহিম ও সমাজ কল্যান সম্পাদক কামালুর রহমান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া,বীরমুক্তি যোদ্ধা আফছর মিয়া,বক্তব্য রাােখন সংগঠনের সহ সভাপতি লুৎফুর রহমান ফারুক, আওয়ামীলীগ নেতা সাদিকুর রহমান পুরকায়স্থ, ফেরদৌস খান,সৈয়দ নেছাওর আলী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন লেফাছ, সেলিমুর রহমান,আব্দুল হাফিজ পুরকায়স্থ (এফতার), আব্দুস সামাদ,প্রমুখ।


