বালাগঞ্জে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ৩:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১০১৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ উপজেলার খাঁপুর গ্রামে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খাঁপুর গ্রামের ওদুদ মিয়ার ছেলে সাহেদ মিয়া (১৯)। বৃহস্পতিবার সকালে পরিবারের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়ন কক্ষে সাহেদের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


