যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড যুবদলের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক পালিত
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫ ইং, ৯:১১ অপরাহ্ণ | সংবাদটি ১১৯১ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে বুধবার যুবদলের ৩৭তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়। ব্র্যাডফোর্ড যুবদলের সভাপতি রুহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদনান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মানিক মিয়া, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের যুগ্ম-আহবায়ক মিরাশ আলী।
বক্তব্য রাখেন,ব্র্যাডফোর্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি জুনেদ চৌধুরী, যুবদল নেতা শেখ হারুন মিয়া, সানু মিয়া,ব্র্যাডফোর্ড যুবদলের সদস্য আবদুল হেকিম, রুমন মিয়া,শহিদুল ইসলাম, জুয়েল মিয়া, তছির আলী, আবদুস শহিদ,বাবুল মিয়া, আমির আলী, সুহেল মিয়া,আবদুল মানিক,তুরন মিয়া, আবদুল গফ্ফার। এসময় ব্র্যাডফোর্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি


