বিশ্বনাথে অটিজম শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার, চশমা ও হাত ক্যাপ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫ ইং, ৭:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে মঙ্গলবার সরকার কতৃর্ক অটিজম শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার, চশমা, হাত ক্যাপ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪জন শিক্ষার্থী হুইল চেয়ার, ১৫জন চশমা ও ১জন শিক্ষার্থীকে হাত ক্যাপ দেয়া হয়। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা অফিসার চিন্তা হরণ দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
শিক্ষা অফিস সহকারী কামাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার প্রঞ্জানন কুমার চানা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন।


