বিশ্বনাথে বাকপ্রতিবন্ধি এক নারীকে পাওয়া গেছে
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে অজ্ঞাতনামা এক বাকপ্রতিবন্ধি মহিলা কে পাওয়া গেছে। তার আনুমানিক বয়স ৪৫ বছর হবে। ওই মহিলা বর্তমানে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আছারুন বেগমে জিম্মায় রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ ইউপি মহিলা সদস্য আছারুন নেছা। তিনি বলেন, প্রায় দুই মাস পূর্বে ওই বাকপ্রতিবন্ধি নারীকে তার এলাকার এক মহিলা কান্নাজড়িত কন্ঠে রাস্তায় পান। তবে তার কোনো পরিচয় না পাওয়ায় সোমবার সকালে ওই মহিলাকে আমার জিম্মায় দেয়া হয়েছে। তবে কোনো ব্যক্তি যদি ওই মহিলার পরিচয জানতে পারেন তার সাথে যোগাযোগ করা অনুরোধ জানান। তবে ওই মহিলা বাকপ্রতিবন্ধি বলে তিনি জানান।


