সিলেটে থার্টিফার্স্টে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয় : আতশবাজি নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ১:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তার স্বার্থে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এসএমপি। এর অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়ে গাড়ি ও সন্দেহভাজনদের দেহতল্লাশি করা হবে। পাশাপাশি থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টার পর সিলেটের উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে এসএমপি সুত্র জানিয়েছে।
এব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা বাহিনী সিলেট নগরে চেকপোস্টের সংখ্যা বাড়বে। কড়া তল্লাশিও চালানো হবে। বহিরাগতদের এসব এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ আরোপ করা হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চলাচল নিয়ন্ত্রিত হবে। উম্মুক্ত স্থানে কোনো ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কোনো অনুষ্ঠানের অনুমতি এসএমপি দেবে না।


