ওসি রফিকুল হোসেন কে ডেইলি বিশ্বনাথ ডটকম’র স্মৃতি নিদর্শন স্বরূপ উপহার প্রদান
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১৪২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানার বিদায়ী অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন কে স্মৃতি স্বরূপ উপহার প্রদান করেছেন ডেইলি বিশ্বনাথ ডটকম পরিবার। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, বিশ্বনাথ মাসিক ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, সাপ্তহিক আলোকিত বিশ্বনাথ’র সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, ডেইলি বিশ্বনাথ ডটকম এর প্রকাশক তজম্মুল আলী রাজু, সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রথম আলো ও উত্তর পূর্ব পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, থানার এস আই সুমন চন্দ্র সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমান, ডেইলি বিশ্বনাথ ডটকম এর স্টাফ রির্পোটার অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, ফটোগ্রাফার শফিকুল ইসলাম সফিক, সংগঠক শিপন মিয়া প্রমুখ।


