বিশ্বনাথের পল্লীতে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ছহিফাগঞ্জ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আজাদ ভেরাইটিজ ষ্টোর এন্ড বীজঘর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আজাদুর রহমান আজাদ জানিয়েছেন। খবর পেয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ছুটে আসে কিন্ত ছহিফাগঞ্জ বাজারের যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট। এরপর দীর্ঘ প্রায় ৪০ মিনিট চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা। এর আগেই দোকানের সকল মালামাল আগুণে পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী।
জানা গেছে, শুক্রবার বিকেলে আজাদ ভেরাইটিজ ষ্টোর এন্ড বীজঘরের মালিক আজাদ জকিগঞ্জ উপজেলার ফুলতলীতে ওয়াজ মাহফিলে চলে গেলে রাত সাড়ে ৭টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকানের কর্মচারী। রাত সাড়ে ৯ টায় হঠাৎ করে দোকানে আগুণ দেখতে পেয়ে আশপাশ লোকজন ছুটে এসে আগুণ নিয়ন্ত্রনে আনতে চেষ্ঠা চালান।
এব্যাপারে আলমপুর ফায়ার স্টেশন মাস্টার রাসেদুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ৩টি ইউনিট নিয়ে ছুটে আসি। প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনা হয়।


