ওসমানীনগরে চেকপোষ্টে ট্রাফিক পুলিশ আহত
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ১২:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৫২৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে চেকপোষ্টে অটোরিকশা চাপায় সামছুল আলম নামের ট্রাফিক পুলিশের এক সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর থানার সম্মুখে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মহাসড়কে কিছু অটোরিকশা চলাচল শুরু করলে থানা ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে ওসমানীনগর থানার সামনে মহাসড়কের ওপর চেকপোষ্ট বসানো হয়। চেকপোষ্ট চলাকালে আহত সামছুল আলম অজ্ঞাত একটি অটোরিকশাকে থামার নির্দেশ দিলে অটোরিকশাটি না থামিয়ে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট অমিতাভ শেখর চৌধুরী বলেন, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


