জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ::জগন্নাথপুর সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৯০ এর দশকের সিলেট জেলা ছাত্রদল নেতা বর্তমান যুক্তরাজ্য প্রবাসী তারেক চৌধুরীর পিতা,বিশিষ্ট সমাজসেবক এবং পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা কুতুর উদ্দিন চৌধুরী (৭৮) রোববার রাত দুই ঘটিকার সময় নিজ বাসায় ইন্তেকাল করেছেণ (ইন্না..রাজিউল)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেল তিন টায় মরহুমের নামাজে জানাজা হবিবপুর -কেশবপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্ব স্তরের শতশত লোকজন অংশ নেন। জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


