বিশ্বনাথে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী বাচাই করবেন ইলিয়াস আলী!
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ৭:২০ অপরাহ্ণ | সংবাদটি ২০৭২ বার পঠিত
তজম্মুল আলী রাজু,জামাল মিয়া:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করবেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী এমটাই ধারনা করছেন দলের নেতারা। তাদের দৃঢ় বিশ্বাস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বে সরকার নিখোঁজ ইলিয়াস আলীকে খুজে বের করে দেব। ইউপি নির্বাচনের আগেই তারা ইলিয়াস আলীকে ফিরে পেতে চান। নির্বাচনের পূর্বে ইলিয়াস আলীকে ফিরে না দিলে ফের আন্দোলনের ডাক দেয়া হবে বলে দলের একাধিক নেতা জানান।
আগামী মার্চ মাস থেকে শুরু হবে সারা দেশে ইউপি নির্বাচন। এমন ঘোষনা নির্বাচন কমিশন দিয়ে আসছে। ফলে বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঠ চুষে বেড়াচ্ছেন। প্রবাসী প্রার্থীরাও দেশে আসতে শুরু করছেন।
জানাগেছে, ২০১২ সালে ১৭এপ্রিল নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। কিন্তু আজও পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি কোথাও আছেন, কেমন আছেন আজও জানাযায়নি। তবে ইলিয়াস পরিবার ও বিএনপি নেতারা বিশ্বাস ইলিয়াস আলী এখনও বেচে আছেন, তিনি একদিন ফিরবেন। এই আশায় বুক বেধে রয়েছেন নিখোঁজ ইলিয়াস আলীর পরিবার ও তার জন্মস্থান সিলেটের বিশ্বনাথবাসি।
দলের একাধিক নেতা জানান, গত ইউপি নির্বাচনে নিখোঁজ ইলিয়াস আলীর দেয়া প্রার্থীরা উপজেলার আট ইউনিয়নের মধ্যে সাত ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেন। কিন্তু তিনি নিখোঁজ হওয়ার পর উপজেলার রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান আ.লীগের যোগদান করেন। আসন্ন ইউপি নির্বাচের পূর্বে ইলিয়াস আলী ফিরে আসবেন এমন আশায় বুক বেধে দলের নেতাকর্মী রয়েছেন। তিনি আগের মতো দলীয় প্রার্থী বাছাই করে বিজয় ছিনিয়ে আনবেন এমটাই ধারনা নেতাদের।
তারা বলেন, দীর্ঘদিন দিন ধরে নিখোঁজ রয়েছেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ। কিন্তু সরকার আজও তার কোনো সন্ধান দিতে পারেনি। আসন্ন ইউপি নির্বাচনের আগেই ইলিয়াস আলীর সন্ধান বের করে দেয়ার জন্য সরকারের প্রতি তারা জোরদাবি জানান।
গত উপজেলা পরিষদ নির্বাচনের ইলিয়াস আলীর পরিবর্তে তাঁর স্ত্রী তাহসিনা রুশদি লুনা নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশগ্রহন করে বিশ্বনাথ-বালাগঞ্জে দলীয় প্রার্থীদের জয়লাভ করেন।
এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, আমরা প্রতি মূহুর্তে মনে করি আমাদের প্রাণ প্রিয় নেতা এম ইলিয়াস আলী ফিরে আসবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আসন্ন ইউপি নির্বাচনের পূর্বে প্রিয় নেতা ইলিয়াস আলী ফিরেন। তিনি ফিরে এসে পূর্বের মতো উপজেলায় দলীয় প্রার্থী বাচাই করবেন। তিনি ইলিয়াস আলীকে খুজে বের করে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। ইউপি নির্বাচনের পূর্বে যেন সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলী ফিরে আসেন সেজন্য দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন।


