সিলেটে শ্রেষ্ট বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬ ইং, ২:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৭২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট জেলার শ্রেষ্ট ডিজিটাল সেন্টারের পুরষ্কার লাভ করেছে অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার। গত ১৩ই জানুয়ারী সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো মইন উদ্দিন। দুই দিন ব্যাপি আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে সেরাদের পুরষ্কার প্রদান করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, এডিসি (শিক্ষা ও আইটি) শহিদ মো. ছাইদুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৭টি পুরষ্কার প্রদান করা হয়। সিলেট জেলার শ্রেষ্ঠ ইউডিসি হিসাবে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার পুরষ্কার লাভ করে


