বিশ্বনাথে আইনশৃংখলার সভা
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৬ ইং, ৫:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৫৩২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে রোববার দুপুরে আইনশৃংখলার সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, থানার ওসি আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া্, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির,আ,লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী প্রমুখ।


