বিশ্বনাথে ফ্রেন্ডস্টাফ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৬ ইং, ৮:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথের নয়াবন্দর বাজারে প্রথম ফ্রেন্ডস্টাফ মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক ইউপি সদস্য ফজর আলীর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আলী হায়দার বিজয়ের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য এনামুল হক, সংগঠক মনফর আলী, জুনাব আলী, আব্দুল কাদির, আকদ্দুছ আলী, আইয়ূব আলী, আরশ আলী, আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন- নাছির আহমদ, সামছুল ইসলাম, রুবেল আহমদ, মশাহিদ আলী, জুয়েল আহমদ, আব্দুল বাছিত প্রমুখ।
ফাইনাল খেলায় ভাই ভাই স্পোটিং ক্লাব নয়াবন্দর কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুটন্ত গোলাপ টেককামালপুর


