এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৩২ বার পঠিত
নিউজ ডেস্ক:: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩ এপ্রিল (রোববার) থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moedu.gov.bd এই সময়সূচি পাওয়া যাবে।প্রকাশিত রুটিন অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন শেষ হবে। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।
এবার থেকে এ পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিটের বিরতি থাকবে। এ বছর এসএসসি পরীক্ষায়ও এ পদ্ধতি চালু করা হয়েছে।
উল্লেখ্য, সাধারণ আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
সকালের পরীক্ষা ১০টা থেকে শুরু হয়ে ১টায় শেষ হবে। বিকেলের পরীক্ষা ২টায় শুরু হবে, শেষ হবে ৫টায়।


