বিশ্বনাথে আন্তজার্তিক মাতৃভাষা দিবসে মানবকণ্ঠ সেতুবন্ধনের শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১২:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানবকণ্ঠ সেতুবন্ধনের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ পয়েটস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ একুশ উদযাপন পরিষদের আহবায়ক মখদ্দুছ আলী, সদস্য সচিব আলতাব হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, শিক্ষক তৌফিক চৌধুরী, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিলেট জেলার শাখার যুগ্ম-সম্পাদক ডাক্তার বিভাংশু গুণ বিভু, তরুণ সমাজসেবক গিয়াস উদ্দিন, শাহিন আহমদ, রাসেল আহমদ,আলা উদ্দিন,শাহ সিরাজুল ইসলাম, বদরুল ইসলাম, মারুফ আহমদ, সুহেল তাজ, ইমরান আহমদ রুনু, সেতুবন্ধনের উপদেষ্ঠা মোহাম্মদ আলী শিপন, সেতুবন্ধনের আহবায়ক শেখ ফজর রহমান, যুগ্ম-আহবায়ক শামছুল ইসলাম মোমিন, সদস্য সচিব ফজল খান, সদস্য সিরাজুল ইসলাম, আমির আলী, রহমত আলী ভরসা, তৈমুছ খান, মাওলানা তোফায়েল আহমদ, আবদুল হামিদ, এসপি সেবু,ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।


