বিশ্বনাথে আড়াই মাস ধরে মহিলা নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আড়াই মাস ধরে মানসিক ভারসাম্যহীন মহিলা নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার বাজিতপুর গ্রামের সায়েস্তা মিয়ার মেয়ে মোছা সুমি বেগম (২৬)।
নিখোঁজের ঘটনায় তার পিতা সায়েস্তা মিয়া বাদি হয়ে শনিবার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং ৮৭১।
ডায়েরী সূত্রে জানাগেছে, সুমি গেম গত এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গত বছরের ৫ ডিসেম্বর দুপুরে পরিবারের অজান্তে সে বাড়ি থেকে বাহির হয়ে যায়। পরে তাকে অনেক খোজাখুজি করে আর পাওয়া যায়নি।
সাধারণ ডাযেরীর সত্যতা স্বীকার করেন থানার ওসি আবদুল হাই।


