বিশ্বনাথে ইউনিয়ন নির্বাচনে প্রবাসী তরুণ প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশী
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১৮১৪ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন প্রবাসী প্রার্থীরা। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী প্রচার-প্রচারণা। এসব সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন জায়গায় আগাম নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন বিভিন্নভাবে। তারা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্টানে অনেকটা নিরবে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকে সমাজের বিভিন্ন কল্যাণের কাজ করে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণার কাজ। নির্বাচনী তফসিল ঘোষনা হওয়ায় প্রবাসী প্রার্থীরা দেশে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে। ইতিমধ্যে কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী দেশে অবস্থান করছেন।
এদিকে, আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন অনেকেই। তারা নির্বাচনের পূর্ব মূর্হুত দেশে অবস্থান করবেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। তবে তাদের পক্ষ নিয়ে দেশে থাকা আত্বীয়-স্বজন প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বেশিরভাগ ইউনিয়নে ইউপি নির্বাচনে প্রবাসী প্রার্থীর সংখ্যা গত বারের চেয়ে বেশি হবে বলে জানাগেছে। তবে এসব প্রার্থীর মধ্যে অনেকেই রাজনৈতিক দলের সর্মথনকারী রয়েছেন। তারা সকলেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। প্রবাসে থেকেও অনেকেই দেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
চলিত বছরের জুন মাসে অনুষ্ঠিত হতে পারে বিশ্বনাথ ইউপি নির্বাচন। নির্বাচনে প্রার্থী হতে প্রস্ততি নিচ্চেন উপজেলার আট ইউনিয়নের দেশে অনেকেই। ইতিমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাপ। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাপা, জামায়াত থেকে প্রার্থী হবেন অনেকেই এমটাই ধারনা করা হচ্ছে। এছাড়া প্রার্থী হতে প্রবাস থেকে দেশে আসছেন অনেক প্রবাসীও। তবে এখনও বলা মুশকিল কারা হচ্ছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী। কারা পাবেন দলীয় মনোনয়ন। তবে দলীয়ভাবে ইউপি নির্বাচনে প্রার্থীরা অংশ গ্রহন করবেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
অপরদিকে, প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে যোগযোগ অব্যাহত রেখেছেন। এলাকার ভোটাদের কাছে তাদের প্রার্থীতা হওয়ার খবরও ছড়িয়ে দিচ্ছেন। উপজেলা সর্বত্রই এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচনে এক প্রার্থীকে সমর্থন দিতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে সূত্রে জানা গেছে। প্রার্থী হতে আগ্রহী অনেকেই জানিয়েছেন তারা নিজ নিজ দলের সমর্থন পেলে নির্বাচনে অংশ নিবেন।
আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থী যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন- বিশ্বনাথ সদর ইউনিয়নের সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সিরাজুল ইসলাম সিরাজ, মুহিউদ্দিন পলাশ, মদরিছ আলী মফজ্জুল, সুহেল মিয়া, লামাকাজী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আলী হোসেন, খাজাঞ্চী ইউনিয়নের সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা হলেন-কুতুব উদ্দিন খান, আবদুল বাছিত রফি, অলংকারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-শেখ হারুনুর রশীদ, এম এ হক, এম এ মল্লিক, ইলিয়াস আহমদ রানা, রামপাশা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আলহাজ্ব এম আজিজুর রহমান আজিজ, আজম আলী, দৌলতপুর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সমছু মিয়া, কদর আলী, আবুল কালাম খান, শাহ তাজুল ইসলাম, দশঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আজম আলী, শফিক উদ্দিন, আবুল হাসানাত, ফারুক মিয়া। শেষ মূহুর্ত এই প্রার্থীর তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে অনেকেই মনে করছেন।


