বিশ্বনাথে হারিয়ে যাওয়ার আড়াই মাস পর মহিলা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:০৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১০০১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে হারিয়ে যাওয়ার প্রায় আড়াই মাস পর মানসিক ভারসাম্যহীন মহিলার সন্ধান পেল পরিবার। তিনি উপজেলার বাজিতপুর গ্রামের সায়েস্তা মিয়ার মেয়ে মোছা সুমি বেগম (২৬)। নিখোঁজের ঘটনায় তার পিতা সায়েস্তা মিয়া বাদি হয়ে শনিবার সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং ৮৭১। থানায় সাধারণ ডায়েরী দুইদিন পর সায়েস্তা মিয়ার হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীনকে মেয়েকে খুজে পেয়েছেন তার পরিবার। মঙ্গলবার সিলেট শহরের শাহপরান (র.) এর মাজার শরীফে তাকে পাওয়া যায়। মেয়েকে খুজে পাওয়া ফের বুধবার সকালে থানায় সাধারণ ডায়েরী করেন সায়েস্তা মিয়া। যার নং ১০০১। বর্তমানে হারিয়ে যাওয়া সুমি বেগম তার হেফাজতে রয়েছে বলে তিনি (সায়েস্তা মিয়া) ডায়েরীতে উল্লেখ করেন।
প্রসঙ্গত, সুমি বেগম গত এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গত বছরের ৫ ডিসেম্বর দুপুরে পরিবারের অজান্তে সে বাড়ি থেকে বাহির হয়ে যায়। পরে তাকে অনেক খোজাখুজি করে আর পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার তাকে খুজে পাওয়া যায়। বর্তমানে সে বাড়িতে সুস্থ অবস্থায় রয়েছে।


