বিশ্বনাথের দশঘর এলাকায় দু’পক্ষের সংর্ঘষ,আহত ৫০,দোকানঘর,গাড়ী ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৬ ইং, ১০:১১ অপরাহ্ণ | সংবাদটি ৩২০৮ বার পঠিত
নিজস্ব্ সংবাদদাতা:: বিশ্বনাথে দুই গ্রামবাসির সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত ও অর্ধশতাধিক দোকানপাঠ-পিকআপ গাড়ি ভাংচুর করা হয়েছে। শনিবার রাত ৯টায় উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রাম ও চান্দভরাং গ্রামবাসির মধ্যে স্থানীয় মিয়ার বাজারে দুই ঘন্টা ব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্বনাথ-জগন্নাথপুর রোডে মিয়ার বাজার এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মিয়ার বাজার এলাকায় রাস্তার দুই পাশে শতশত গাড়ি আটক পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানিক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় দুই ঘন্টা পর যানবাহন চলাচল করে।
উভয় পক্ষের আহতরা হলেন-রায়কেলী গ্রামের সাজু, শামিম আহমদ, আবিদ মিয়া, সেবুল মিয়া, অজয়, লায়েক, নানু, রাকিব, আবদুর রব, আবদুর রহমান, চেরাগ আলী, এমরান, শুকুর, চান্দভরাং গ্রামের আহতরা হলেন-কামরুজ্জামান সেবুল, সেলিম মিয়া,। বাকি আহতদের তাৎক্ষনিক নাম জানাযায়নি। তবে এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানায়।
জানাগেছে, সিলেট শহর থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ জগন্নাথপুর যাওয়ার জন্য ছেড়ে আসে। বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারে ওই পিকআপ গাড়ি সঙ্গে একটি অটোরিকশা গাড়ির ধাক্ষা লাগে। পরে ওই পিকআপ গাড়িটি মিয়ার বাজার এলাকায় যাওয়ার পর স্থানীয় ব্যবসায়ী রায়কেলী গ্রামের সাজু মিয়া গাড়িটি আটক করেন। এসময় চান্দভরাং গ্রামের কামরুজ্জামান সেবুলসহ স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিস্পতি করার জন্য এগিয়ে আসেন। এতে সেবুল ও সাজু মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রায়কেলী গ্রামবাসী ও চান্দভরাং গ্রামবাসি দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাজারে আটক পিকআপ গাড়ি (সিলেট-ন-১১-১৬৯৪) ও মিয়ার বাজার অবস্থিত প্রায় অধশতাধিক দোকানঘর ভাংচুর করা হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসি জানান।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


