বিশ্বনাথের মীরেরগাঁও গ্রামে ডাকাতির ঘটনায় আরও দুই ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৬ ইং, ১২:২৪ অপরাহ্ণ | সংবাদটি ২০২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের মীরেরগাঁও গ্রামে প্রবাসী রহমত আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় আরও দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মোগল বাজার থানার তোরুপ কলা গ্রামের হারুনুর রশিদের ছেলে কেফায়েত আহমদ রাজু (২০) ও শ্রীমঙ্গল থানার রাজাপুর গ্রামের শংকর দাশের ছেলে সুমন দাশ (২০)। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। মামলা নং ২৯ (২) ১৬ইং।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সিলেট শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গত শনিবার উপজেলার মীরগাঁও গ্রামের প্রবাসী রহমত আলীর বাড়িতে ডাকাতির ঘটনার সঙ্গে গ্রেফতারকৃতরা জড়িত। এরা কুখ্যাত ডাকাত বলে তিনি জানান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা উপজেলার মীরেরগাঁও গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ডাকাতির ঘটনায় আটক অপর আসামিদের দেয়া তথ্যদের ভিত্তিত্বে তাদের গ্রেফতার করা হয়েছে। এঘটনার সঙ্গে জড়িত বাকি সকল আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


