বিশ্বনাথে দৃর্বৃত্তদের হামলায় শ্রমিক লীগ নেতা আহত, নিন্দা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৬ ইং, ৯:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে দূর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন উপজেলার দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিদ আলী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দশঘর গ্রামস্থ নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথিমধ্যে এ হামলার শিকার হন তিনি (আশিদ)। হামলার ঘটনায় আশিদ আলী গুরুত্বর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন উপজেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
নিন্দা প্রকাশকারীরা হলেন- উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, কার্যকরী সভাপতি ফজর আলী, সহ সভাপতি তাজির আলী, সুন্দর আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ আহমদ, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরান দেব প্রমুখ।


