বিশ্বনাথে প্রবাসীর রান্না করা গরুর মাংসে আল্লাহু লেখা!
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৬ ইং, ১০:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১৫০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ঐতিহ্যবাহী জনপদ বিশ্বনাথ নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের কারণে বিশ্বদরবারে আজ বেশ সমাদৃত । প্রবাসী অধ্যুষিত এই জনপদ রাজনীতি , প্রবাস, অর্থনীতি ও আঞলিক নানান ঘটনাবলীর কারণে হরহামেশা স্থানীয় ও জাতীয় সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে অবস্থান করে। বিশ্বনাথে এবার এক লন্ডন প্রবাসীর রান্না করা গরুর মাংসে আল্লাহু লেখা পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলা আবাসিক এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শামছুল আলম ছরকুম এর বাসভবনে । জানা গেছে,সম্প্রতি ব্রিটেনে আপন ভাতিজার ঘরে প্রবাসী শামছুল আলম ছরকুমের এক নাতি সন্তানের জন্ম হয়। এই আনন্দের সংবাদে সিলেটের অঞ্চলের মুসলিম রীতিনীতি অনুযায়ী একটি গরু জবাই করে আকিকা করেন। বৃহস্পতিবার দুপুরে সেই আকিকার মাংস রান্না করা হয় । চুলোতে মাংস সিদ্ব হওয়ার সময় রান্নার কাজে নিয়োজিত ঘরের মহিলারা এক টুকরো মাংসতে স্পষ্ট আল্লাহু লেখা দেখতে পান। এতে তারা কিছুটা কৌতুহলী হয়ে চুলো থেকে হাড়িটি নামিয়ে সিদ্ব মাংস গুলোতে তালাশ করতে থাকেন আরো কিছু পাওয়া যায় কি না । এরই মাঝে তারা আরেকটি মাংসের টুকরোয় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাম লেখা দেখতে পান। তখন তারা মাংসের টুকরো নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাবে আসেন। সৃষ্টিকর্তা এভাবেই মাঝে মধ্যে তার অলৌকিক ক্ষমতা দিয়ে তার অসীম শক্তি ও সামর্থের জানান দেন বিশ্ববাসীকে ।
প্রবাসী শামছুল ইসলাম ছরকুম বলেন, রান্না করা মাংসে আল্লাহু লেখা পাওয়া যায়। এমন খবরে আশপাশের লোকজন আল্লাহু লেখা মাংস একনজর দেখতে বাসায় ভিড় করেন।


