যুক্তরাজ্যে নিহত জালালের হত্যার বিচারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৬ ইং, ৪:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্যে নিহত ক্বারী জালালুদ্দীন হত্যার বিচার ও তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের দাবিতে বিশ্বনাথের লামাকাজীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী। উত্তর বিশ্বনাথ নাগরিক কমিটির ব্যানারে মঙ্গলবার সকাল ১১টায় লামাকাজী পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উত্তর বিশ্বনাথ নাগরিক কমিটির আহবায়ক শাহিনুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সংগঠক আলমগীর হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট আইনজীবী নুরুজ্জামান, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, লামাকাজী রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আছমত আলী, নিহত ক্বারী জালালুদ্দীনের ছেলে শরিফ আল হাসান, সৈয়দ আল মারুফ, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন, সিলেট সাহিত্য ফোরামের সভাপতি শায়েস্তা মিয়া, বিশ্বনাথ উপজেলা উত্তর তালামীযের সভাপতি শাহিন আহমদ, সংসঠক বুরহান আহমদ, সাকিব আল হাসান, জাবের আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাতে যুক্তরাজ্যের রচডেলে সন্ত্রাসীদের হামলায় নিহত হন ক্বারী হাফীজ জালাল উদ্দিন। তার জন্মস্থান বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামে। তিনি দীর্ঘদিন রচডেল জালালিয়া মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেন।


