বিশ্বনাথ পৌর বিএনপির নেতার মৃত্যুতে ইলিয়াসপত্নী রুশদীর শোক
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২২ ইং, ৭:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ২৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ পৌর বিএনপির সদস্য মো. আমির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর।
তিনি এক শোক বার্তায় বলেছেন, আমির উদ্দিন ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাঁর শুন্যতা সহজে পুরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, আমির উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বসির আহমদ, যুগ্ম সম্পাদক শাসছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, গোবিন্দ মালাকার।


