জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিশ্বনাথ সেচ্ছাসেবকদল
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪ ইং, ৮:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৩০৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আবদুল আহাদ জামালকে গ্রেপ্তারের তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথ উপজেলা ও পৌর সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। বুধবার (১০ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে এক বিবৃতিত্বে বিশ্বনাথ উপজেলা ও পৌর সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিকারীরা হলেন- বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ন আহবায়ক নুরুজ্জামান, মুহিবুর রহমান মাহবুব, তাজ উদ্দিন আহমদ কিনু, ছমির আলী, নুরুজ্জামান জামান, আবদুল মুমিন, সাইদ আহমদ, বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবকদল ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, যুগ্ন আহবায়ক তসলিম উদ্দিন, আরশ আলী, আব্দুল গনি, সুজন মিয়া, আব্দুল আজিজ।
বিবৃতিত্বে নেতৃবৃন্দ বলেন, মামলা, হামলা, পুলিশী নির্যাতন, বাসা বাড়ীতে তল্লাশী চালিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন কে দমিয়ে রাখা যাবে না। যতদিন পর্যন্ত স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার সরকার এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরে না দিবে ততদিন পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। স্বৈরাচার হাসিনার পদত্যাগের দাবীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে গিয়ে গ্রেপ্তারকৃত জলা সেচ্ছাসেবকদলের আহবায়কসহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।


