বিশ্বনাথে নবাগত ইউএনও মিজ সুনন্দা রায় যোগদান
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ইং, ৮:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৯ বার পঠিত
নিজন্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সুনন্দা রায় যোগদান করেছেন। তিনি সদ্য বদলী হওয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা আক্তারের স্থলাভিসিক্ত হয়েছে। আজ সোমবার (৯ সেপ্টেবর) বিকেলে নবাগত ইউএনও নতুন কর্মস্থল বিশ্বনাথে যোগদান করেন।
নবাগত ইউএনও মিজ সুনন্দা রায় এর আগে কর্মস্থল ছিল চট্রগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেট জেলা প্রশাসক কার্য়ালয়ে সহকারি কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তিত্বে সিলেট সিটি কর্পোরেশনে এ্যাক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।
বিশ্বনাথ উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সুনন্দা রায় নতুন কর্মস্থলের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।


