বিশ্বনাথে বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪ ইং, ৫:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১৭৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ পুরান বাজারের বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৭ সেশনের কমিটি শুক্রবার (২২ নভেম্বর) ঘোষনা করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা কমিটি করে ও ১৮ সদস্য বিশিষ্ঠ কার্যকরি গঠন করা হয়।
কমিটির উপদেষ্ঠা সদস্যরা হলেন, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী উলফত আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ছয়ফুল হক, ব্যবসায়ী সাতির আলী, আরশ আলী রেজা, সমাজসেবী মির্জা রুস্তুম বেগ ও ফিরোজ খান।
সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে সভাপতি, ব্যবসায়ী নুরুল ওয়াছে আলতাফী কালামকে সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী হাজী মো. মাসুক মিয়াকে কোষাধ্যক্ষ করে ১৮ সদস্য বিশিষ্ঠ বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহসভাপতি ব্যবসায়ী আব্দুর রুপ, সদস্য, ব্যবসায়ী সিরাজ মিয়া, আব্দুল মুকিত, হেলাল মিয়া মেম্বার, নুরুল হক, ব্যবসায়ী মিজানুর রহমান, তারেক আহমদ খজির, মো. বাবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান খান রাজু, ব্যবসায়ী শফিউল ইসলাম মামুন, কাওছার আহমদ বাপ্পী, জুবায়ের আহমদ, মো. শানুর আলী, সাইদুল ইসলাম, নাজিম উদ্দিন।



