বিশ্বনাথে সেচ্ছাসেবকদল নেতার মায়ের মৃত্যুত্বে সুহেল চৌধুরী শোক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫ ইং, ৬:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্যতম নেতা সাজ্জাদ আলী শিপলুর মায়ের মৃত্যুত্বে শোক জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি (১২ অক্টোবর) রবিবার সন্ধ্যায় এক শোকবার্তায় বলেন, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ আলী শিপলুর মাতার মৃত্যুত্বে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মরহুমা একজন পরহেজগার নারী হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুমা কে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
সুহেল চৌধুরী মরহুমার বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


