বালাগঞ্জে ‘কানেকটিং ক্লাশরুম’ উদ্বোধন করলেন ব্রিটিশ প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫ ইং, ৭:২১ অপরাহ্ণ | সংবাদটি ৭১৪ বার পঠিত
শামীম আহমদ, বালাগঞ্জ:: ‘ওয়েলস্-সিলেট পার্টনারশীপ’ কানেকটিং ক্লাশ রুমের আওতায় সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় এবং যুক্তরাজ্যস্থ কার্ডিক কেননিয়ান উচ্চ বিদ্যালয়ের মধ্যে কানেকটিং ক্লাশ রুমের উদ্বোধন করলেন, যুক্তরাজ্যের কার্ডিক সিটি এন্ড কান্ট্রি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ। যুক্তরাজ্যের ওয়েলস্ রাজ্য থেকে আসা প্রতিনিধি দলকে সাথে নিয়ে রবিবার বেলা ২টায় প্রধান অতিথি ডেপুটি মেয়র আলী আহমদ প্রথমে বিদ্যালয় প্রাঙ্গনে একটি আম গাছের চারা রোপন করেন এবং কানেকটিং ক্লাশ রুমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন, বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। স্কুলের শিক্ষক ফাতেমা ইয়াসমীন ও মনির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্টানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বালাগঞ্জের ইউএনও এটিএম আজহারুল ইসলাম, এসিল্যান্ড নাজমুল ইসলাম সরকার, বালাগঞ্জ সদর ইউপি’র চেয়ারম্যান এমএ মতিন, প্রধান শিক্ষক রফিকুল আলম, সিলেট নুরজাহান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তালুকদার, কানেকটিং ক্লাশ রোমের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কবির আহমদ সুহেল, যুক্তরাজ্যস্থ এমবিই ইউরো ফুডস্ এর সত্ত্বাধীকারী শাহ্ সেলিম আহমদ, বালাগঞ্জ সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, স্কুল পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে এমএ মালেক, শাহ্ জুনাব আলী, রফিক আহমদ, কনিকা বৈদ্য, সাব্বির আহমদ জায়গীরদার, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী তুহীন মনসুর, সমাজ সেবক সিরাজুজ্জামান খান মঙ্গল, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাব উদ্দিন শাহীন, শামীম আহমদ, আব্দুস শহীদ, সৈয়দ জুবায়ের আহমদ, স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, দিলিপ কুমার তালুকদার, আব্দুল হাফিজ চৌধুরী, হাফিজা খাতুন, নুর মোহাম্মদ সাইফ উদ্দিন, জামাল উদ্দিন, হাবিবুর রহমান, ফিরোজ আ-মামুন, দিপা শাহা, প্রদ্যুন্ন দাস, সুজন ভট্রাচার্য, মাহবুবুর রহমান, বজেন রায়, পলাশ মন্ডল, সিরাজুজ্জামান চৌধুরী প্রমুখ। প্রতিনিধি দলের সদস্যরা জানান, যুক্তরাজ্যের ওয়েলস্ রাজ্যের ১২বৃটিশ শিক্ষক সহ ২০ সদস্যের প্রতিনিধি দল শনিবার সিলেটে আসেন। যুক্তরাজ্যের কার্ডিফ সিটি এন্ড কান্ট্রি কাউন্সিলের কাউন্সিলর আলী আহমদ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ‘ওয়েলস্-সিলেট পার্টনারশীপ’ এর কানেকটিং ক্লাশরোমের আওতায় এ সফর অনুষ্টিত হচ্ছে। এই প্রোগ্রামের আওতায় ইতিমধ্যে যুক্তরাজ্য সফর করে এসেছেন বৃহত্তর সিলেটের সাতটি স্কুলের শিক্ষকরা। এর পুর্বে যুক্তরাজ্যের আরেকটি শিক্ষক প্রতিনিধি দল সিলেট সফর করে গেছেন। মুলত সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের শিক্ষা ক্ষেত্রে সু-সর্ম্পক স্থাপন, শিক্ষার মান উন্নয়ন, ইংরেজি শিক্ষায় আরো দক্ষতা বৃদ্ধি এবং দু’দেশের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সেতু বন্ধন করার জন্য এই প্রোগ্রাম চালু করা হয়েছে। যুক্তরাজ্যস্থ এমবিই ইউরো ফুডস্ এর চেয়ারম্যান শাহ্ সেলিম আহমদ বিদ্যালয়ে ১৫টি কম্পিউটার দিয়ে একটি পূর্নাঙ্গ কম্পিউটার ল্যাব করে দিয়েছেন।
।


