ওসমানীনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৫ ইং, ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন (৬৪) ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ছুরত আলী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ার হোসেন ওসমানীনগর উপজেলার সোনারপাড়া গ্রামের আনহার আলী ওরফে আঞ্জব আলীর ছেলে এবং ছুরত আলী একই উপজেলার ছোট ধিরারাই গ্রামের আছদ্দর আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এসআই সাইফুল আলম ও এএসআই শফি আহমেদ চৌধুরী এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে উপজেলার পীরের বাজার এলাকা ও ছোট ধিরারাই গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন। আনোয়ার বালাগঞ্জ জিআর ১৪৪/৯৬ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ছুরত জিআর ৩৬/১৫ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। বৃহস্পতিবার সকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


