বিশ্বনাথে সমবায় দিবসে র্যালী শনিবার
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৫ ইং, ৫:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৫০৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে শনিবার ৪৪ তম সমবায় দিবসে বর্ণাঢ র্যালী, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি/সমবায়ীকে সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন উপজেলা সমবায় অফিসার মো. শাহজাহান।


