বিশ্বনাথে ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৫ ইং, ৬:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে শুক্রবার বিপুল-উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার ৯টি পদের মধ্যে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হয়েছে। সিলেকশনে ৭টি পদে নির্বাচিত হয়েছেন ৭ জন। ৩৭টি ক্লাবের ৭৪ জন ভোটার ছিল ওই নির্বাচনে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রফিকুল ইসলাম জুবায়ের, সুব্রত দে সুমন, সাদউদ্দিন, তালুকদার আক্তার হোসেন, শামছুল ইসলাম মোমিন, কয়ছর চৌধুরী, রাসেল আলী, সার্বিক সহযোগিতায় ছিলেন ফখরুল আহমদ।
সভাপতি পদে শেখ সালাহউদ্দিন (ক্রিকেট বল প্রতিক) নিয়ে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদন্ধী কামাল মিয়া (ব্যাট প্রতিক) নিয়ে ২০ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম (ষ্ট্যাম্প প্রতিক) নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটমত প্রতিদন্ধি আমিনুল ইসলাম তুহিন (জার্সি প্রতিক) নিয়ে ২৩ ভোট ও আব্দুল মোমিন (ক্যাপ প্রতিক) নিয়ে ২১ ভোট পেয়েছেন।
সিলেকশনে সির্বাচিত হয়েছেন সহ-সভাপতি সিরাজ মিয়া, রুকন আহমদ, সাধারণ সম্পাদক রহিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, তাইরুল আমিন, প্রচার সম্পাদক সোহাগ আহমদ, আম্পায়ার প্রতিনিধি দিলসাদ আহমদ।


