বিশ্বনাথ প্রেসক্লাবে ক্রিকেট এসোসিয়েশনের শপথ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫ ইং, ৮:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৬৯০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ প্রেসক্লাবে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্রিকেট এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মুমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, আবুল কাশেম, ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সুব্রত দে সুমন, সাবেক সহ-সভাপতি রুহেল খান, রাসেল আলী, ক্রীড়ানুরাগী ফয়জুল ইসলাম জয়, বিশ্বনাথ ফ্রেন্ডসস্টাফ সভাপতি মিজানুর রহমান, । এসময় উপস্থিত ছিলেন, ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ,জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক তালহাবিন সুয়েব হেলালী, নব-গঠিত কমিটির সভাপতি শেখ সালাহ উদ্দিন, সহ-সভাপতি সিরাজ মিয়া, রুকন মিয়া, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ-সাধারণ সম্পাদক তাইরুল আমিন, ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মো. সোহাগ আহমদ, আম্পায়ার প্রতিনিধি দিলসাদ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নব-গঠিত উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে শপথ পাঠ করান


