বিশ্বনাথ প্রেসক্লাব সম্পাদকের সাথে এইড ইউকে’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৫ ইং, ৬:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৮০০ বার পঠিত
নিউজ ডেস্ক:: বিশ্বনাথের উন্নয়ন, ইতিহাস ঐতিহ্যকে তুলা ধরা, এলাকার সমস্যা ও সম্ভাবনাকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরে প্রশংসিত ভূমিকা পালন করছে বিশ্বনাথ প্রেসক্লাব। যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ উদ্দিনের সাথে বুধবার চ্যারিটি সংগঠন ‘বিশ্বনাথ এইড ইউকে’র উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা একথাগুলি বলেন।
সংগঠনের সভাপতি মো: মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় সভার শুরুতে বিশ্বনাথ এইড ইউকের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মো: খালেদ খান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সভাপতি মির্জা আসহবা বেগ, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজির আহমদ, কাউন্সিলার আয়াস মিয়া, কাউন্সিলার আয়শা চৌধুরী, যুক্তরাজ্য সফররত বিএনপি নেতা কলমদর আলী, নিউহাম ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি লাকী মিয়া, লন্ডনবিডিনিউজ২৪ এর চেয়ারম্যান আব্দুল বাছিত বাদশা, বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম, বিশ্বনাথ স্পোটিং ট্রাষ্টের সভাপতি মদরিছ আলী বাদশা, সাধারণ সম্পাদক দুদু মিয়া, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের প্রেসসেক্রেটারী ওয়াহিদ আহমদ, কার্যকরি সদস্য ফারুক মিয়া, বিশ্বনাথ এইড ইউকের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জু, ট্রেজারার জাকির হোসেন কয়েছ, ট্রাষ্টি শাহ সোপন, লাইফ মেম্বার আখলাকুর রহমান, সাদিক মিয়া, মাওলানা নাছির আহমদ, সফিক মিয়া প্রমুখ।


