যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি ব্যক্তিত্ব তৈমুছ আলীর মায়ের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৫ ইং, ৬:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৫২৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের সমাজসেবক,কমিউনিটি নেতা ও বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ আলীর মাতা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল (৮৫)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩মেয়েসহ অংসখ্যক আত্বীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ রবিবার বাদ আসর শেখেরগাঁও ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে বলে পরিবার সূত্রে জানাযায়।


