বিশ্বনাথে বিকাশের মাধ্যমে প্রতারনার স্বীকার আ.লীগ নেতা
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৫ ইং, ৩:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩৭৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে সোমবার সকালে বিকাশের মাধ্যমে ব্যবসায়ী ও আ.লীগ নেতার ৪৫ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক। প্রতারনার স্বীকার ব্যবসায়ী,আ.লীগ নেতা হলেন-উপজেলার বিশ্বনাথ ইউপির ৪নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও বালু-পাথর ব্যবসায়ী আবদুস সালাম। তিনি উপজেলার শাহজিরগাঁও গ্রামের বাসিন্দা।
আ.লীগ নেতা ও ব্যবসায়ী আবদুস সালাম ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, সোমবার সকালে অপরিচত একটি মোবাইল নাম্বার (০১৭২৪-২৭৮৬৪৩) থেকে তার নিজ ফোনে কল আসে। ফোন রিসিভ করলে ওই ব্যক্তি বড় একটি বিল্ডিং এর কাজের সাইটে বালু-পাথর দেয়ার জন্য তাকে সহযোগিতা করবে বলে জানায়। এতে কিছু টাকা তাকে দিতে হবে। কাজের সাইট পাওয়ার পর টাকা ফেরত দিয়ে দেব বলে সে জানায়। টাকার দেয়ার পরপরই তার সঙ্গে সিলেট শহরে দেখা করতে বলে। অন্যতায় অন্য ব্যক্তিকে কাজের সাইট দেয়া হবে বলে সে জানায়। এরপর দুটি বিকাশ নাম্বার দিয়ে তাড়াতাড়ি টাকা দেয়ার কথা বলে।
তিনি বলেন, ওই ব্যক্তির কথা মতো বিশ্বনাথ থানার সামনে সুসমিতা বিকাশ এজেন্ড থেকে প্রথমে ২০ হাজার টাকা বিকাশ নাম্বারে (০১৭২৪-২৭৮৬৪৩) বিকাশ করি। এর কিছুক্ষণ পরে সে আবারও ২৫ হাজার টাকা বিকাশ করার জন্য ওই ব্যক্তি বলে। পরে আবারও ওই বিকাশ এজেন্ড থেকে আরও ২৫ হাজার টাকা বিকাশ নাম্বারে (০১৭৪১১৮০৭৮৩) নাম্বারে বিকাশ করি। কিন্তু টাকা পাঠানোর পর থেকে ওই ব্যক্তির সব কয়টি ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে, গত ৭ অক্টোবর বিশ্বনাথে অবৈধ, ছিনতাই ও প্রতারণা প্রতিরোধ করা লক্ষে বিকাশ এজেন্ডদের সঙ্গে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেনের মতবিনিময় সভা করেন।
এসময় ওসি রফিকুল হোসেন বিকাশ এজেন্ডদের বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে অবৈধ,ছিনতাই ও প্রতারণার স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশ্বনাথ উপজেলা প্রবাসী অধুষ্যিত এলাকা হওয়ায় এখানে প্রতিদিন লাখ লাখ টাকা বিকাশের মাধ্যমে লেনদেন হয়। যাতে এলাকার মানুষ প্রতারণার স্বীকার না হন সেজন্য বিকাশ এজেন্ডদের সজাগ থাকার আহবান জানান। এতে এলাকাবাসী অপকৃত হবেন।
তিনি বলেন, বিকাশের মাধ্যমে যদি বড় অংকের টাকা কেউ লেনদেন করে তার ছবি কিংবা সঠিক পরিচত বিকাশ এজেন্ডদের কাছে রাখার আহবান জানান।
মতবিনিময় সভার প্রায় ৩৯দিন পর বিকাশের মাধ্যমে প্রতারনার স্বীকার হলেন বালু-পাথর ব্যবসায়ী আবদুস সালাম।
এব্যাপারে সুসমিতা বিকাশ এজেন্ডের পরিচালক সনঞ্জিত বৈদ্য বলেন, ব্যবসায়ী আবদুস সালাম সোমবার সকালে পৃথকভাবে দুই বারে ৪৫ হাজার টাকা বিকাশ করেছেন।


