বিশ্বনাথে ফাঁদে মেছ বাঘ আটক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১৩০০ বার পঠিত
জামাল মিয়া:: বিশ্বনাথে মঙ্গলবার ভোর বেলায় উপজেলার হরিকলস গ্রামে সোনা মিয়ার এক ফাতানো ফাঁদে একটি মেছ বাঘ আটক হয়েছে। বাঘ আটকের খবরে এক নজর দেখতে এলাকার নারী-পুরুষ ওই বাড়িতে ভীড় করেন। বাঘটি প্রায় আড়াই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা হবে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলার হরিকলস গ্রামের সোনা মিয়া।
তিনি বলেন, শিয়াল মারার জন্য পাতানো ফাঁদে মেছ বাঘটি আটক হয়। বুধবার সিলেট বিভাগের ফরেষ্ট বিভাগের কর্মকর্তারা এসে বাঘ নিয়ে যাবেন বলে জানাগেছে।
বাঘ আটকের খবর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, প্রাণী সম্পদ অফিসার নূরুল ইসলামকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, বাঘ আটকের বিষয়টি জানতে পেরে ফরেষ্ট বিভাগের যোগাযোগ করা হয়। বুধবার ফরেষ্ট বিভাগের কর্মকর্তারা বাঘটি নিয়ে যাবেন বলে তিনি জানান।


