বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীকে করিম পরিষদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৫১০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ যুক্তরাজ্য প্রবাসী ও শাহ আবদুল করিম পরিষদের উপদেষ্ঠা আখতার মিয়া রাজু কে উপজেলা শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে সংর্বধনা প্রদান করা হয়।
পরিষদের সভাপতি বাউল সমুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল হক এবং সাংস্কৃতিক সম্পাদক বাউল ভাসানী বারিকের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, করিম পরিষদের প্রধান পৃষ্টপোষক হাজী আবদুল হাই। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আখতার মিয়া রাজু।
এসময় উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্ঠা মখলিছ মিয়া, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি ও পরিষদের উপদেষ্ঠা মনির হোসেন, পরিষদের প্রচার সম্পাদক আকরম আলী,সহ-প্রচার সম্পাদক রফিক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক বাউল হাসান আলী, হাবিবুর রহমান, সাকল ইসলাম, আবদুল শহিদ, নজরুল, আজাদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ইলাছ মিয়া, শাহাব উদ্দিন প্রমূখ।


