বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খানের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:০০ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার নকিখালি ব্যবসায়ী ঐক্য পরিষদের সঙ্গে গত বৃহস্পতিবার রামপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও নকিখালি বাজার ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ কাওছার খানের মতবিনিময় সভায় নকিখালি বাজারে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নকিখালি বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাজী আমিন উল্লা, বিশিষ্ট মুরব্বী হাজী আলতাবুর রহমান, নকিখালি বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি সেবুল মাস্টার, আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শামিম আহমদ, লাল মিয়া, ক্রীড়া সম্পাদক মাজারুল ইসলাম,সহ-ক্রীড়া সম্পাদক ফরিদ আহমদ, সদস্য দিলকদর আলী, আবদুল কাইয়ুম, মদনমহন, মারুফ আহমদ, তৈমুছ আলী, আবদুর রকিব, আনসার আলী, মুক্তার আলী, সেবুল আহমদ প্রমূখ।
সভায় আসন্ন রামপাশা ইউপি পরিষদ নির্বাচনে কাওছার খানের পক্ষে এক যোগে কাজ করার সিন্ধান্ত গৃহিত হয়।



