বিদায়ী ওসি রফিকুল হোসেন কে বিশ্বনাথ প্রেসক্লাবের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:২১ অপরাহ্ণ | সংবাদটি ৮৪০ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ থানার বিদায়ী অফিসার্স ইন চার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল হোসেন বলেছেন, বিশ্বনাথে শান্তি শৃঙ্খলার উন্নয়নে বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের অবদান ছিল অপরিসীম। তিনি ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্দোগে তার সম্মানে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মর্ধিত অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন। দীর্ঘ ২ বৎসর পর দায়িত্ব পালন শেষে বদলী জনিত কারণে বিদায় উপলক্ষে বক্তব্য কালে তিনি আরো বলেন, বিশ্বনাথের মানুষ হৃদয়বান । বিশ্বনাথ থানার আধুনিকায়ন ও পুলিশ প্রতিটি কাজে এলাকার সকল শ্রেণীর মানুষের আন্তরিক সহযোগিতা আমার কর্মক্ষেত্রে কাজ করতে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছে। তাই বিশ্বনাথবাসীর কথা আমার অনেক দিন স্মরণ থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে এই প্রথম বারের মত কোন ওসিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হলো। তারা বলেন, আমাদের দেশে সবসময় ভাল কাজের জন্য সম্মান জানানো হয় না। ওসি রফিকুল হোসেন তার মেয়াদকালীন সময়ে বিশ্বনাথ থানার অবকাঠামোগত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, আইন শৃঙ্খলার উন্নয়ন ও বিভিন্ন প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে এবং আনুষ্ঠানিকভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আমরা বিশ্বাস করি সাংবাদিকদের এই ভালবাসা তাকে ও অন্যান্য পুলিশ সদস্যকে দেশের জন্য আরো ভালো কাজ করতে দারুণ অনুপ্রেরণা যোগাবে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোঃ জামাল মিয়া এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, এস আই সুমন চন্দ্র সরকার, তোফাজ্জুল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী শানুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম, সংগঠক শিপন মিয়া প্রমুখ। সভা শেষে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়া বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ তার সম্পাদিত অনলাইন পোর্টাল বিশ্বনাথ নিউস টুয়েন্টি ফোর ডটকম এর পক্ষ থেকে এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপনের সম্পাদিত অপর অনলাইন পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকমের পক্ষ থেকে নিজ নিজ পোর্টালের মনোগ্রাম খচিত মগ বিদায়ী ওসিকে উপহার দেন পোর্টালের সম্পাদকদ্বয়।
প্রসঙ্গত, বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৩ বছরের রেকর্ড ভাঙ্গলেন বিশ্বনাথ থানার বিদায় অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন। বুধবার রাতে সাড়ে ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে বিদায়ী অফিসার ইন-চার্জ রফিকুল হোসেনকে সংর্বধনা প্রদান করে বিশ্বনাথ প্রেসক্লাব। বিশ্বনাথ প্রেসক্লাব ১৯৮৩ সালে প্রতিষ্টার পর থেকে এর আগে কোনো পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করেনি। ফলে প্রেসক্লাবের ওই রেকর্ড ভেঙ্গে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন ওসি রফিকুল হোসেন।


