বিশ্বনাথে সাংবাদিক নূর উদ্দিনের সঙ্গে অপ্রীতিকর ঘটনার নিস্পত্তি
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫ ইং, ২:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে সাংবাদিক নূর উদ্দিনের ওপর হামলার ঘটনার বিষয়টি মঙ্গলবার দুপুরে স্থানীয়ভাবে নিস্পত্তি হয়েছে। উপজেলার খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকীর হস্তক্ষেপে বিষয়টি আপোষ-মিমাংশার চেষ্টার উদ্যোগ গ্রহন করেন। অবশেষে বিশ্বনাথ প্রেসক্লাব ও এলাকার স্থানীয় মুরব্বীদের মাধ্যমে সাংবাদিককের সঙ্গে অপ্রীতিকর ঘটনার নিস্পত্তি হল। উপজেলার তেলিকোনা গ্রামে বিষয়টি নিস্পত্তির লক্ষে বৈঠক বসে। এতে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব,এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী বাদশা মিয়া, ধন মিয়া, দিলোয়ার হোসেন, আবুল হোসেন, তৈয়ব আলী, মিজাজুল হোসেন, তরুণ সংগঠক আমির উদ্দিন, মুহিবুর রহমান সুইট, মোজাহিদ আলী প্রমুখ।
বৈঠকে সাংবাদিক নূর উদ্দিন ও তেলিকোনা গ্রামের আশিক আলীকে মধ্যে অপ্রীতিকর ঘটনার মিমাংশা করা হয়।
প্রসঙ্গত. গত শুক্রবার রাতে উপজেলার রাজাগঞ্জ বাজারে সাংবাদিক নূর উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে।


