ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোয়ালাবাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি এম এফ আলী ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি উজ্জ্বল ধর, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধক্ষ্য আনোয়ার হোসেন আনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মো. কয়েছ মিয়া, সদস্য জয়নাল আবেদীন ও সিতু সূত্র ধর। সভায় ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের ভবন নির্মাণে আগামী মাসের শেষের দিকে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


