ওসমানীনগরে রঙিন ঝকঝকে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৬১২ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর::একদিকে বছরের প্রথম দিন অন্যদিকে সারাদেশের মতো সিলেটের ওসমানীনগর উপজেলার বিদ্যালয়গুলোতে ছিল বই বিতরনের উৎসব। শুক্রবার সকাল থেকে স্কুলে বই উৎসবে শামিল হয়ে হাতে আকর্ষণীয় ছবি আর বিষয় সংকলিত শিক্ষাক্রমের রঙিন ঝকঝকে নতুন এক সেট পাঠ্যবই পেয়ে আনন্দে মেতে উঠেছিল শিক্ষার্থীরা। এ যেন শুধু আনন্দই নয়,তার চেয়েও বেশি। গতকাল সরজমিনে উপজেলার গোয়ালাবাজার, মঙ্গলচন্ডি ও রহমতপুর উচ্চ বিদ্যালয়, ভাগলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ইহ্ইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ একাধিক উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীর এক অন্যরকম আনন্দ। বছরের প্রথম দিন খালি হাতে স্কুলে যাওয়া, আর সহপাঠীদের সঙ্গে বই উৎসবে শামিল হয়ে হাতে পাওয়া নতুন বই নিয়ে বাড়ি ফেরাসহ শিক্ষার্থীরা নেচে-গেয়ে, আনন্দ-উল্লাসে, প¬াক্লার্ড-ফেস্টুন নেড়ে, শামিল হয় এ উৎসবে। রঙের বর্ণিল পাঠ্যবইয়ের মোড়ক হাতে হাতে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বছরের প্রথম দিন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে এতটাই উদ্বেলিত যে প্রত্যেকের অভিব্যক্তি ছিল, আজ আমরা অনেক খুশি। নতুন বইগুলো নতুন রাখতে চাই। আজই বইয়ে মলাটে লাগাব। মনোযোগ দিয়ে পড়ালেখা করব। বইয়ের পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ভুল করেনি শিক্ষার্থীরা। বই বিতরণী উৎসবে উপজেলার রহমতপুর উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম। বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ দাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর সমিতির সহসভাপতি শেখ মোজাহিদুল ইসলাম মোজাহিদ,বিশেষ অতিথি ছিলেন প্রবাসী শেখ মো: তফাজ্জুল হোসেন লিটন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম,রুবেনা ইয়াসমিন,ওয়ালামালীগের কেন্দ্রীয় নেতা মাও: আনছার আহমদ সিদ্দেকী,আ’লীগ নেতা আজল মিয়া,তৌফিকুজ্জামান প্রমুখ
বছর প্রথম দিনে শিক্ষার্থীরা বই পাওয়ায় অভিবাবকরা সন্তোশি প্রকাশ করে বলেন, বছরের প্রথম দিনে আমাদের ছেলে-মেয়েরা বই পাওয়ায় আমরাও আনন্দিত । এখন কাল থেকে লেখাপড়া চালিয়ে গিয়ে আগামীতে ভাল রেজাল্ট করবে।
খজগীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শোয়েব আহমদ,ভাগলপুর পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া বেগম, আমরা এই সুন্দর বই পেয়েছি। নতুন বই হাতে বন্ধুদের নিয়ে মোবাইল ফোনে অনেক ছবি তোলা হয়েছে। লাল ফ্রেম কাগজ দিয়ে নতুন বইয়ে মলাট দেব। কারন বইয়ে মলাট না দিলে কি বই ভাল থাকে?
প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর সমিতির সহসভাপতি শেখ মোজাহিদুল ইসলাম মোজাহিদ বলেন, আজ বছরের প্রথম দিনে কমোলমতি শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে যে আনন্দ লাভ করেছে আমরা আশাবাদি শিক্ষাক্ষেত্রে এ আনন্দ দেশ ও জাতিকে উন্নত দেশে পরনিত করতে সহায়ক হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ ও রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ দাশ মাননীয় প্রাধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী মহোদেয়ের অক্লান্ত প্রচেষ্ঠা আজ আমারা কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুন বই তলে দিতে পেরেছি। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীসহ অভিবাবকরা আনন্দিত হয়েছেন।


